মাদকমুক্ত জুড়ী উপজেলা গড়তে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে জুড়ী থানা পুলিশ
এস. এম. জালাল উদ্দিনঃ মাদক, সন্ত্রাস, অপরাধ ও নিরাপদ শান্তির জুড়ী উপজেলা গঠনের লক্ষ্য নিয়ে শান্তি প্রিয় জুড়ী উপজেলাকে নিরাপদ ও শান্তির জুড়ী বিনির্মানের স্বপ্নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। সম্প্রতি তাঁর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক কমিটি গঠন করে মাদক, দুর্নীতি, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে জনসচেতনতা মূলক সভা, সমাবেশ করে সাধারণ জনতাকে ভীতিমুক্ত করতে প্রত্যন্ত অঞ্চলে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অপরাধ দমনের পাশাপাশি মাদক ও অপরাধ জগতের মূল হোতাদের আটক করে আইনের আওতায় এনে মাদকমুক্ত জুড়ী উপজেলা ঘোষণার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০১৮ সালের ৩ আগস্ট ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চোরাচালান, গাজা, ইয়াবা ও মদ ব্যবসায়ীদের তালিকা করে ধারাবাহিকভাবে একের পর এক অপারেশন করে ইতিমধ্যে জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রশংসনীয় হয়েছেন। সম্প্রতি ...