হাকালুকি নিউজের মুখোমুখি জুড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম
শেখরুল ইসলামঃ সর্বদা হাস্যউজ্জ্বল এক জন সাদা মনের মানুষ। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী রাজনীতির সাথে যার নাড়ীর বাঁধন। অকুতোভয় দুঃসাহসী ও এক নিবেদিত সৈনিক। জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের সম্ভ্রান্ত এক আওয়ামী ঘরানা পরিবারে তার জন্ম।
স্বাধীনতা সংগ্রামের ১৪ বছর পর ১৯৮৫ সালের ২৭ আগস্ট তার জন্ম। আজ শুক্রবার (১৯/৭/২০১৯) সন্ধ্যায় এশিয়ার বহুল প্রচারিত স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল হাকালুকি নিউজ ডটকমের কার্যালয়ে হাকালুকি নিউজ টিভি ও হাকালুকি নিউজ ডটকমকে যৌথ ভাবে দেয়া এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
সাক্ষাৎকারটি গ্রহন করেন হাকালুকি নিউজ ডটকমের প্রকাশক, ফ্রিল্যান্স ক্রাইম সাংবাদিক এস এম জালাল উদ্দিন। সাক্ষাৎকারটি আপনাদের জন্য নিম্নে হুবহু তুলে ধরা হলো।
হাকালুকি নিউজঃ
জনাব শেখরুল ইসলাম আপনাকে আমাদের হাকালুকি নিউজ পোর্টাল ও হাকালুকি নিউজ টিভি স্টুডিওতে স্বাগতম।
শেখরুল ইসলামঃ
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং হাকালুকি নিউজ মিডিয়া পরিবারের সংশ্লিষ্ট সবাইকে।
হাকালুকি নিউজঃ
আমরা জানি জুড়ী উপজেলার আওয়ামী রাজনীতির সঙ্গে আপনার দীর্ঘ এক যোগ সূত্রতা। আমরা আমাদের পাঠক মহলের জন্য আজ আপনার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আপনার সামাজিক ও দেশের চলমান প্রেক্ষাপটে আপনার অবস্থান সহ বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের নিকট বর্তমান প্রজন্মের ছাত্র ও যুব রাজনীতির অনেকেই আপনার সাক্ষাৎকারের জন্য অনুরোধ জানিয়েছেন।
আজ আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত, সত্যিই এক আনন্দের বিষয়।
সংক্ষিপ্ত আকারে আপনার শিক্ষা জীবনের পেরিয়ে যাওয়া ধাপ সমূহ বর্ননা করুন।
শেখরুল ইসলামঃ
ধন্যবাদ।
আমি বিগত ১৯৯১ সালে প্রথমে ৬ বছর বয়সে ভর্তি হই ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে এবং ১৯৯৬ সালে উক্ত বিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত পাশ করে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করি।
১৯৯৭ সালে তৎকালীন কুলাউড়া উপজেলা ও বর্তমান জুড়ী উপজেলার সদর ইউপির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "জায়ফরনগর উচ্চ বিদ্যালয়" এ ভর্তি হলে মানবিক বিভাগে নিয়ে ২০০২ সালে সিলেট শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি সমাপ্ত করে মাধ্যমিক শিক্ষা জীবনের ইতি টানি।
২০০৩ সালে জুড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিট তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রী কলেজে একাদশ ১ম বর্ষে ভর্তি হই এবং ২০০৫ সালে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় একাদশ শ্রেনীতে সম্মানজনক ফলাফল নিয়ে এগিয়ে যাই জীবনের স্বপ্ন পূরনের সফলতার স্বপ্নীল সোপানে।
২০০৫ সালে ভর্তি হই মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপিট "মৌলভীবাজার সরকারি কলেজ" এ। উক্ত কলেজ থেকে ২০১০ সালে বিএ সম্পন্ন করি এবং কৃতিত্বের সহিত প্রাপ্ত এ ফলাফলে আমাকে সেসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে সংবর্ধনা ও দেওয়া হয়।
২০১৩ সালে সিলেটের স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান "মুরারী চাদ কলেজ" যাহা "এমসি কলেজ" নামে পরিচিত। উক্ত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স সমাপ্ত করি।
হাকালুকি নিউজঃ
বিগত ৩৪ বছরের রাজনৈতিক জীবনে আপনার অবস্থান সহ আপনার কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরনটি বলুন।
শেখরুল ইসলামঃ
রাজনৈতিক জীবনে মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করাকালীন সময়ে ১৯৯৯ সালে আমি কুলাউড়া উপজেলার জায়ফরনগর ইউপির ভোগতেরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি।
২০০০ সালে "জায়ফরনগর উচ্চ বিদ্যালয়" শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি। ২০০৪ সালের ২৪ আগষ্ট নিকার এর ৯০ তম বৈঠকে জুড়ীকে এ গ্রডের উপজেলা ঘোষণার পর থেকেই কুলাউড়া উপজেলা থেকে পৃথক হয়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে আমরা আলাদা হয়ে যাই। বিচ্ছিন্ন হয়ে যায় কুলাউড়া উপজেলার অধীনে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং কার্যক্রম।
২০০৪ সালে নবগঠিত জুড়ী উপজেলা ছাত্রলীগের প্রথম আহবায়ক কমিটিতে আমি যুগ্ম আহ্বায়কের দায়িত্বভার গ্রহণ করি। একই সালে জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমী ডিগ্রী কলেজ শাখার সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি।
দীর্ঘ এ দায়িত্বপালনের পর জুড়ী উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে দীর্ঘদিনের অভিভাবকহীন ও নেতৃত্বশুন্য ছাত্রলীগের কমিটিতে ২০১০ সালে উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আমার নেতৃত্বে জুড়ীর সর্বত্র ছাত্রলীগের আলো ফুটিয়ে তুলতে সক্ষম হই।
২০১৭ সালের ১৩ ডিসেম্বর জুড়ী উপজেলা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে আমাকে প্রত্যক্ষ ভোটে জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আজ অবধি আমি আমার দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও আপনাদের সকলের ভালোবাসা, সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের মধ্যে এক অনন্য পরিচয় এনে দিয়েছি।
১/১১ এর সময়ে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে তৎকালীন ছাত্রনেতা বর্তমান সদর জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সাইমন ও আমার নেতৃত্বে এতদঞ্চলের ছাত্রলীগ কে সুসংগঠিত করে জোরালো আন্দোলন সফল করি।
২০০৪ সালে তৎকালীন জামায়াত-বিএনপি জোট সরকারের আমলে আমি ও আমাদের দলের অন্যান্য ১৭ জনকে আসামী করে রাজনৈতিক প্রতিহিংসা মূলক মিথ্যা মামলায় নির্যাতিত হই।
২০০৫ সালের জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে সাবেক হুইপ ও বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপির বিজয় নিশ্চিত করতে তৃনমূল পর্যায়ে আমরা কাজ করে যাই।
২০১৩-২০১৪ সালে দেশব্যাপী জামায়াত বিএনপির অগ্নি সংযোগ, ভাংচুর, মানুষ পোড়ানো ও সন্ত্রাসী মূলক কর্মকান্ডে তৃনমূল থেকে প্রতিরোধ গড়ে তুলি।
২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আমরা জুড়ী-বড়লেখা আসন থেকে নৌকার কান্ডারী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপির বিজয় নিশ্চিত করলে মাননীয় দেশরত্ন আমাদের একজন হুইপ উপহার দেন।
২০১৮ সালের অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমি জুড়ী উপজেলা যুবলীগের দায়িত্বভার গ্রহনের পর আগাম নির্বাচনকে সামনে রেখে উপজেলার প্রত্যান্ত অঞ্চলে যুবলীগকে তৃনমূলে সুসংগঠিত করে হুইপ শাহাব উদ্দিন আহমদ এর নিশ্চিত বিজয়ের লক্ষ্য চুড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা নৌকার বিজয় নিশ্চিত করি এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা রাখলেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কল্পনার ও বেশী বড় উপহার পেলাম।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মমতাময়ী শেখ হাসিনা আমাদের জুড়ী বড়লেখার মাটি ও মানুষের নেতা, সৎ ন্যায়পরান ও নির্যাতিত নেতা জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি মহোদয়কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব প্রদান করে সিলেটের জনসভায় প্রদত্ত নির্বাচনী ভাষনের প্রতিশ্রুতি রাখলেন।
হাকালুকি নিউজঃ
রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনে ও আপনার অনেক খ্যাতি রয়েছে। এ বিষয়ে একটু বলুন?
শেখরুল ইসলামঃ
ব্যক্তি জীবনে আমি খেলাধুলা সহ ক্রীড়া ও সামাজিক সংগঠনের সহিত অতঃপ্রোত ভাবে জড়িত।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমি ভোগতেরা আদর্শ সমাজ কল্যান সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি।
২০১০-২০১৫ পর্যন্ত ভোগতেরা একতা তরুণ সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি।
২০১৭ থেকে এ পর্যন্ত জুড়ী অনলাইন প্রেসক্লাবের এডভাইজারের দায়িত্বে রয়েছি।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও সেবামূলক সংগঠন সহ স্থানীয় ক্রীড়া সংগঠনের সাথে ও সম্পৃক্ত রয়েছি।
হাকালুকি নিউজঃ
জুড়ী উপজেলা যুবলীগের উদ্দেশ্য কিছু বলুন?
শেখরুল ইসলামঃ
অচিরেই জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের পূর্নাঙ্গ কমিটি উপহার দিতে পারবো। এ ক্ষেত্রে তৃনমূলের যুবসমাজ কে সাথে নিয়ে মাদক ও সন্ত্রাস মুক্ত শান্তির জুড়ী উপজেলা গঠনের লক্ষ্য আমি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
হাকালুকি নিউজঃ
ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।
শেখরুল ইসলামঃ
আপনাকে ও অশেষ ধন্যবাদ এবং সেই সাথে হাকালুকি নিউজ মিডিয়া সহ আমার প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্র জীবনের প্রানের প্রিয় সংগঠন ছাত্রলীগ সহ সকল নেতাকর্মীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Comments
Post a Comment