মাদকমুক্ত জুড়ী উপজেলা গড়তে দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে জুড়ী থানা পুলিশ
এস. এম. জালাল উদ্দিনঃ মাদক, সন্ত্রাস, অপরাধ ও নিরাপদ শান্তির জুড়ী উপজেলা গঠনের লক্ষ্য নিয়ে শান্তি প্রিয় জুড়ী উপজেলাকে নিরাপদ ও শান্তির জুড়ী বিনির্মানের স্বপ্নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
সম্প্রতি তাঁর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক কমিটি গঠন করে মাদক, দুর্নীতি, চোরাচালান ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে জনসচেতনতা মূলক সভা, সমাবেশ করে সাধারণ জনতাকে ভীতিমুক্ত করতে প্রত্যন্ত অঞ্চলে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী, সাগরনাল ও ফুলতলা ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অপরাধ দমনের পাশাপাশি মাদক ও অপরাধ জগতের মূল হোতাদের আটক করে আইনের আওতায় এনে মাদকমুক্ত জুড়ী উপজেলা ঘোষণার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
২০১৮ সালের ৩ আগস্ট ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চোরাচালান, গাজা, ইয়াবা ও মদ ব্যবসায়ীদের তালিকা করে ধারাবাহিকভাবে একের পর এক অপারেশন করে ইতিমধ্যে জুড়ী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রশংসনীয় হয়েছেন।
সম্প্রতি বিভিন্ন অভিযানে মাদক সম্রাট ও চিহ্নিত অপরাধীদের আটক করে শান্তি প্রিয় জুড়ীবাসীর স্বস্তি ফিরিয়ে শান্ত জুড়ী উপহার দিতে নিরলস ভাবে বিরামহীন কাজ করে যাচ্ছেন জুড়ী থানা পুলিশ।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ী থানায় যোগ দেওয়ার পরপরই জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি জুড়ী থানাকে জেলার মধ্যে একটি মডেল থানা উপহার দিতে অঙ্গীকার করে তাঁর পেশাগত কাজে সাংবাদিকদের ও সহযোগিতা চান। এ সময় সাংবাদিক নেতারা ও ওসিকে এ বিষয়ে আস্বস্ত করেন এবং এ লক্ষ্য নিয়ে কাজ করেন।
ওসি জাহাঙ্গীর হোসেন সরদার যোগদানের ১১ মাসের মাথায় জুড়ী থানা একটি মডেল থানায় রুপান্তরের যোগ্যতা অর্যন করে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে।
জামায়াত-জঙ্গী দমন, আলোচিত হত্যাকান্ডের আসামীদের দ্রুত আটক, অপরাধ নির্মুলে দ্রুততম কার্যকরী ব্যবস্থা গ্রহন, আইনের শাষন প্রতিষ্ঠা, অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদানের পাশাপাশি বন্যাদুর্গত ও শীতার্তদের পাশে দাঁড়িনো সহ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁর প্রশংসনীয় ও ব্যতিক্রমী সব সফল উদ্যেগ। যাহা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ইতিমধ্যেই তিনি মিডিয়ায় প্রশংসনীয়।
ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এক প্রতিক্রিয়ায় হাকালুকি নিউজ ডটকমকে বলেন, আপনারা আমাদের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তথ্য দিন নির্ভয়ে। আমরা আপনাদের নাম ও ঠিকানা গোপন রাখবো।
সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুড়ী থানাকে শীঘ্রই মাদকমুক্ত ঘোষণা করা হবে।
একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জুড়ীবাসীর নিকট আজীবন শান্তির এক প্রতীক হিসেবে বেঁচে থাকবেন।

Comments
Post a Comment