হাকালুকি নিউজ ডেক্সঃ সাম্প্রতিক অতিবৃষ্টির কারনে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (১৯/৭) বিকেলে জায়ফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ। সদর জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সাইমন ও যুবলীগ নেতা শাহ্ আলমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বদরুল হোসেন, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুঈদ ফারুক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, আওয়ামী লীগ নেতা নজমুল ইসলাম, আব্দুল কাদীর দারা, মাসুক আহমদ, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জাকির হোসেন কালা, জাহাঙ্গীর আলম, সদর জায়ফরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হাকালুকি নিউজ ডটকম এর প্রকাশক এস এম জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রতীশ চন্...
https://hakalukinews.org/?p=1790
ReplyDelete